Ministry of Communication, Bangladesh
Home About RD Organizational Structure News & Notices Project Profiles Photo Gallery Digital Library Downloads Contact Us Database
Webmail
.:ঘূর্ণিঝড় মহাসেন এর প্রস্তুতিমূলক কার্যক্রম:.    Back to Home

 

        ঘূর্ণিঝড় মহাসেন এগিয়ে আসছে। সড়ক বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয় প্রস্তুতিমূলক নিম্নোক্ত কার্যক্রম গ্রহণ করেছে

 

             ১) সড়ক ও জনপথ অধিদপ্তরের উপকূলবর্তী সকল জোন, সড়ক সার্কেল এবং সড়ক বিভাগের কর্মকর্তা/কর্মচারীদের সকল ছুটি বাতিল করা হয়েছে।

 

             ২) “মহাসেন” সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সকল কর্মকাণ্ডে সড়ক ও জনপথ অধিদপ্তরের সকল কর্মকর্তা/কর্মচারী যথাযথভাবে অংশগ্রহণ করবেন।

            

             ৩) সড়ক বিভাগে ১৫-০৫-২০১৩ তারিখ দুপুর ১২:০০ ঘটিকা হতে ২১-০৫-২০১৩ তারিখ রাত ১০:০০ ঘটিকা পর্যন্ত সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে (টেলিফোন নম্বর-০২-৯৫৫৫৩২৩,০১৭৩০৭৮২৯২৪)।

            

             ৪) সড়ক ও জনপথ অধিদপ্তরে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে, যার টেলিফোন নম্বর ০২-৯৫৫১৩৪৩ ও ০২-৯৫৮৪৮২৯।

            

             ৫) খুলনা জোন (টেলিফোন নম্বর ০৪১-৭৬১৩৭৮), বরিশাল জোন (টেলিফোন নম্বর ০৪৩১-২১৭৩৯৮৬), কুমিল্লা জোন (টেলিফোন নম্বর ০৮১-৭৬১৯৯) এবং চট্টগ্রাম জোনে (টেলিফোন নম্বর ০৩১-৭১২৮১১) নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।

             ৬) ফেরী/মেকানিক্যাল বিভাগে নিয়ন্ত্রণ কক্ষ (টেলিফোন নম্বর ০২-৭২৮৭২০১) চালু করা হয়েছে।



  Officers List | Acts/Rules/Ordinance  
  Copyright © 2013 MoC. All Rights Reserved
Developed and maintain by ICT Unit, Roads Division, Ministry of Communication.